প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২১, ১২:২৮ পি.এম
হিজলায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত ।

হিজলা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উপজেলা সদর বাস স্টান্ড সদর জামে মসজিদে এক আলোচনা সভা ও দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদপ্রার্থী আব্দুল হামিদ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা আজিজুল হক সরদার সেলিম হোসেন রাড়ি আব্দুল সাত্তার মোহাম্মদ আলী মোল্লা আলামিন দেওয়ান সাইফুল ইসলাম মোহাম্মদ হোসেন প্রমুখ।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.