প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২২, ১:০১ পি.এম
হিজলায় ইউপি সদস্যের উপর সন্ত্রাসী হামলা, হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন।

স্টাফ রিপোর্টারঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার ২নং মেমানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মনির চৌকিদারের উপর অতর্কিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহতের এক নিকট আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউপি সদস্য পরিষদ থেকে ফেরার পথে আজ বেলা সাড়ে এগারোটার সময় পথিমধ্যে হঠাৎ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তার উপর অতর্কিত হামলা চালায়, এতে তার হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। আহতকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর পরিস্থিতি অবনতির দিকে গেলে তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা হাসপাতালে প্রেরণ করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে সেটা জানা না গেলেও স্থানীয় কয়েকজন নামপ্রকাশে অনিচ্ছুক,বলেন মনির চৌকিদার' ও সাবেক ইউপি সদস্য লতিফ মৃধ্যার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল, এর আগেও উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছিল, হতে পারে তারই বহিঃপ্রকাশ।
উল্লেখ্য "এখানকার স্থানীয় রাজনীতিতে উভয়ই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ও দুজন দুই মেরুর সমর্থক। আহত ইউপি সদস্য মনির চৌকিদার' উপজেলা আওয়ামী লীগের সভাপতির টিপু শিকদারের অনুসারী ও প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য লতিফ মৃধ্যা স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর অনুসারী। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন থানায় কোনো মামলা রুজু হয়নি তবে প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.