প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২১, ৯:১৭ এ.এম
হিজলায় অবৈধ ইটভাটার বিচ্ছিন্নতারে বিদ্যুৎপৃষ্ট হয়ে পিতা-পুত্রের করুণ মৃত্যু।

নোমান হোসেন(রোমান) //
বরিশাল জেলার হিজলা উপজেলায় একটি অবৈধ ইটভাটার বিচ্ছিন্ন বৈদ্যুতিক তারে পৃষ্ট হয় স্থানীয় বাসিন্দা কাশেম হাওলাদার (৫৫)ও তার পুত্র মুক্তার হোসেন হাওলাদার(২৫) দুজনের করুণ মৃত্যু।
এছাড়াও এ ঘটনায় মনির হোসেন (৩২) নামে আরেক জন গুরুতর আহত।
ঘটনা সুত্রে জানা যায় আজ রোজ বৃহস্পতিবার ২৭/০৫/২০২১ ইং সকাল ১০ টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের টিবিসি নামক ইটভাটায় স্থানীয় বাসিন্দা কাশেম হাওলাদার ছাগল নিয়ে মাঠে গেলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ঠ হন। তখন বাবার চিৎকার শুনে ছেলে মোক্তার হোসেন পিতাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎপৃষ্ঠ হন।

একইভাবে আরেক ছেলে মনির হোসেন পিতা ও ভাইকে উদ্ধার করতে গিয়ে তিনিও আক্রান্ত হন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাজহারুল ইসলাম রনি কাশেম হাওলাদার ও ছেলে মুক্তার হোসেন কে মৃত ঘোষণা করেন।
এবং অপর ছেলে মনির হোসেন মারাত্মক আহত হয়েছে বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান।
এ ব্যাপারে উক্ত ইটভাটা মালিক খোকন তালুকদারকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
হিজলা থানা অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার আমাদেরকে জানান ঘটনাটি দুঃখজনক তবে আমরা ব্যাপারটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.