প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২২, ২:২৩ এ.এম
হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ভালোবাসায় সিক্ত নজরুল ইসলাম মিলন।

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার হিজলা উপজেলার ৫ নং গৌরবদ ইউনিয়নের সাবেক তিনবারের সফল চেয়ারম্যান জনাব নুজরুল ইসলাম মিলন চতুর্থবারের মতো দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে নৌকা প্রতীকে আঃ লীগ থেকে মনোনীত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে এলাকায় আগমন উপলক্ষে হাজার হাজার কর্মী সমর্থক কয়েকশো নৌকা ও স্প্রীডবোড বহর নিয়ে তাঁকে সংবর্ধনা জানান। ১৫ মে রবিবার বেলা ১২টার দিকে গ্রীন লাইন যোগে পুরাতন হিজলা লঞ্চ ঘাটে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, নজরুল ইসলাম মিলন নির্বাচনী এলাকায় আগমন করেন। নৌ সংবর্ধনার পরে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করে তার নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রাম ও কয়েকটি হাট-বাজার প্রদক্ষিণ করে, পরে উক্ত ইউনিয়নের একতাবাজারে এসে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ করে। এসময় সাধারন বক্তব্যের তিনি বলেন, আমাকে পুনরায় হিজলা গৌরবদী ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী হিসেবে জননেত্রী শেখ হাসিনা মনোনিত করেছেন, আমি অত্র ইউনিয়নের সর্বস্থরের মানুষের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, ও হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজীরহাটের সংসদ সদস্য পংজক নাথ এমপি কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
দীর্ঘ তিন বার আমাকে অত্র ইউনিয়নে সর্বস্থরের জনগন ভোট দিয়ে বিজয়ী করেয়েছে, আমি তাদের আশা আকাঙ্কা পূরন করার চেস্টা করছি সে কারনেই হিজলা গৌরবদীর মানুষ আমাকে প্রণের চেয়েও বেশি ভালোবাসে তাই আজ জনতার ঢল। পূর্বের মত আগামী ১৫ জুন ২০২২ নির্বাচনেও আমাকে আপনাদের মুল্যবান ভোট দিয়ে জয় সুনিশ্চিত করবেন ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.