বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শহিদুল ইসলামের বোন সাহানারা বেগম (শানু) গতকাল দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর ১৫নং ওয়ার্ড বটতলাস্থ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, বৃদ্ধ মা, ৪ বোন, ১ ভাইসহ অসংখ্য গুনাগ্রহি রেখে গেছেন। সাংবাদিক শহিদুল ইসলামের বোনের মৃত্যু খবর শুনেই বরিশালের বিভিন্ন সাংবাদিকসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ তার বাসভবনে ছুটে যান। বাদ আছর বায়তুল মামুর জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি শরিফুল ইসলাম। জানাজা নামাজে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদসহ এলাকার গন্যমান্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা নামাজ শেষে তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন করা হয়। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আজ আছর বাদ বায়তুল মামুর জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে। এদিকে, সাংবাদিক শহিদুল ইসলামের বোনের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল সমাচার প্রত্রিকার প্রকাশক ফারজানা চৌধুরী ও ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব কে.এম তারেকুল আলম অপু ও ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ রিয়াজ উদ্দিন কবির এবং সাধারন সম্পাদক মোঃ সাইদুর রহমান সোহেল তারা এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.