প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২১, ৪:৩২ পি.এম
সম্ভাবনার দ্বারপ্রান্তে দাড়িয়ে ০৬নং ওয়ার্ড ব্রীজ প্রতীক’র মনির।
![]()
বিশেষ প্রতিনিধি //
নির্বাচনী হাওয়া যেনো মেহেন্দিগঞ্জ পৌরসভার মাঝে এক নতুনত্বের ছোয়া দেওয়ার অপেক্ষায় রয়েছে।
তেমনি দেখা যায় মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাচনের ০৬ নং খরকী ওয়ার্ডে।
০৬ নং খরকী ওয়ার্ড'র কাউন্সিলর প্রার্থী মোঃ সাইদুর রহমান মনির ব্রীজ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার প্রচরণায় গেলে দেখা যায় মানুষের ঢল, গনমানুষের স্রোত। এলাকার তরুন, যুবক, বৃদ্ধা, ও সকল শ্রেনী পেশাজীবিদের উপস্থিতি।
নির্বাচনী আমেজে মেতে উঠেছে ০৬ নং ওয়ার্ড খরকীবাসী সহ পুরো মেহেন্দিগঞ্জবাসী।
তবে এবার তরুনদের মাঝে দেখা যায় নির্বাচন নিয়ে এক অন্য রকম অবস্থা, কিন্তু অনেকেই আবার হতাশার কথাও জানালেন এই প্রতিবেদককে, এবার কি আমাদের ভোট আমরা দিতে পারবো কি না? এমন প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবে এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী মোঃ সাইদুর রহমান মনির'র সাথে আলাপকালে জানা যায়, এবারের ভোট সুষ্ঠু হবে, আমাদের এই আশ্বাস দিয়েছেন প্রশাসন, এবং জনগন নিজেদের ভোট নিজেরাই কেন্দ্রে এসে দিতে পারবেন বলে জানান ব্রীজ প্রতীক প্রার্থী মোঃ সাইদুর রহমান মনির।
তবে মনির আরো জানান যে, বহিরাগতদের উপদ্রবে এলাকায় অশান্তির সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে বলে তিনি মনে করেন, এবং বিকেল ও সন্ধার সময় দেখা যায় যে, অনেক মটরসাইকেল নিয়ে এলাকায় বহিরাগতদের প্রবেশ হয়, তাই এ ব্যাপারে প্রশাসনের সহায়তা চেয়েছেন তিনি। যাতে ভোটের আগে কোন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সাধারন জনগণ যেনো ভোট দিতে পারে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.