প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১০:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২১, ৮:১৬ এ.এম
শাহজালালে ১২ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক ১

অনলাইন ডেস্ক //
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে ১২ কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা জব্দ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসান আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি বাক্স থেকে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার জব্দ করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১২ কোটি টাকা সমমূল্যের।
এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.