প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২১, ১০:৩৪ এ.এম
লকডাউন বাড়ায় বিপাকে আবাহনী
![]()
এএফসি কাপের প্লে-অফ ম্যাচ নিয়ে বিপাকে পড়েছে ঢাকা আবাহনী। লকডাউনের জেরে বারবার সময় পরিবর্তন করেও কাজ হচ্ছে না। সবশেষ আগামী ২ মে মালদ্বীপের ইগলস ক্লাবের বিপক্ষে ঢাকায় ম্যাচটি খেলার কথা ছিল তাদের। কিন্তু লকডাউনের সময় বাড়ায় আবারও সমস্যায় পড়েছে আকাশি নীল-হলুদ শিবির।
লকডাউন বাড়ানো হয়েছে ৫ মে পর্যন্ত। লকডাউনে ব্যাংক, শপিংমল খোলা থাকলেও গণপরিবহণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে। আর আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকাই আবাহনীর সংকটের কারণ। ক্লাবের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু হতাশ। তার কথায়, ‘আজ (গতকাল) সরকারের পক্ষ থেকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামীকাল (আজ) প্রজ্ঞাপনে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কী নির্দেশনা থাকে তা দেখে এএফসির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
১৪ মে থেকে মালেতে এএফসি কাপের দক্ষিণ এশিয়া অঞ্চলের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার কথা। তার আগে বাছাইয়ের (প্লে-অফ) দুটি ম্যাচ রয়েছে। একটি ম্যাচে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মালদ্বীপের ক্লাব ইগলস। এই ম্যাচের জয়ী দল খেলবে ভারতের বেঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। ৮-১২ মে’র মধ্যে মালদ্বীপে ম্যাচ দুটি হলে ভালো হবে বলেই মনে করছেন আবাহনীর কর্মকর্তারা
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.