প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ২:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২১, ৩:৪৯ পি.এম
রাজনৈতিক প্রতিহিংসায় চরমোনাই ইউনিয়নে ওষুধের দোকানে অগ্নিসংযোগ

মোঃ শাহাবুদ্দিন হাওলাদার :
রাজনৈতিক প্রতিহিংসায় ক্ষিপ্ত হয়ে একটি ওষুধের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করলো দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বরিশাল সদর উপজেলার ৫নং চরমোনাই ইউনিয়নের ২নং ওয়ার্ডে পশ্চিম ইছাগুরা গ্রামে। ওই ওয়ার্ডের ওষুধ দোকানি আনিছুর রহমান জামাল বলেন, আমি বিশ্বাষের হাট চরমোনাই ইসলামি আন্দোলনের একটি অনুষ্ঠান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর আমার বাসার খালের ওপারে একজন লোক ডেকে বলেন আপনার দোকান ঘরে আগুন লেগেছে। আমি খবর পেয়ে দোকানে ছুটে গিয়ে দেখি আমার দোকানটি পুরে ছাই হয়ে গেছে।
এলাকার লোকজন বলেন, আমরা আগুনে লাগা দোকানটির টিনের ইস্কুল্ব ছোটার শব্দ শুনে এসে ডাকচিৎকার করি প্রতিবেশীরা ছুটে আসার আগেই দোকান ঘরটি সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায়।
পরে ইউনিয়নের চেয়ারম্যান হাজী জিয়াউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এবিষয়ে চেয়ারম্যান বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি এলাকার প্রতিহিংসার কারনে হয়তো দোকানের পিছন থেকে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা।
এবিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়াহয়েছে যাহার জিডি নং ১০৭৬।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.