প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৪:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২১, ১:৪৮ পি.এম
যাত্রী অধিকার দিবস উপলক্ষ্যে “যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই” শীর্ষক আলোচনা সভা আগামীকাল

এম মনির চৌধুরী রানাঃ
আগামীকাল (১৩ সেপ্টেম্বর) সোমবার, সকাল ১১:০০ টায় “যাত্রী অধিকার দিবস” উপলক্ষ্যে “যাত্রী হয়রানী ও ভাড়া নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই” শীর্ষক এক আলোচনা সভা জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল, ঢাকা-১০০০ এ অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখবেন-
(১) ড. হোসেন জিল্লুর রহমান,
বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার,(২) কাজী রিয়াজুল হক,সাবেক চেয়ারম্যান, জাতীয় মানবাধিকার কমিশন,(৩) ড. সালেহ উদ্দিন সাবেক চেয়াম্যান, ডিটিসিএ ও গনপরিবহন বিশেষজ্ঞ, (৪) জোনায়েদ সাকি প্রধান সমন্ময়ক, গণসংহতি আন্দোলন,(৫) রুহিন হোসেন প্রিন্স, সদস্য, সিপিবি,(৬) রাজেকুজ্জামান রতন, সদস্য বাসদ,(৭) আবু জাফর সুর্য,সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন,(৮) শরীফুজ্জামান শরীফ,
উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি,(৯) মোঃ মোজাম্মেল হক চৌধুরী,মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.