প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৭, ২০২১, ১২:৫৯ পি.এম
মেহেন্দীগঞ্জে মাষ্টারহাট বাজারের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিনিধি //
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট টু উলানিয়া সড়কের মাষ্টারহাট বাজারে খালের ওপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। গতকাল সোমবার সকালে এ অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন মাসুদসহ আইনশৃংখলাবহিনীর সদস্যরা উপস্থিতি ছিলেন।
জানা গেছে, খালের ওপর ৯৫টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মাষ্টারহাট খালের ওপর কাঠের এবং আধাপাকা ও পাকা দোকানঘর স্থাপন করে মুদী-মনোহারী, ফল ও রেস্তোরাসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল। এব্যপারে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহাদত হোসেন মাসুম জানান, জেলা প্রশাসনের নির্দেশে খাল দখলকারী অবৈধ স্থাপনা গতকাল সোমবার উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানের আগে সংশ্লিষ্ট স্থাপনা মালিকদের নোটিশ দেয়া হয়েছিল। এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কেউ কেউ তাদের উচ্ছেদ হওয়া দোকান ভিটা লিজ বন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়ের নিকট দাবী জানান
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.