ফয়সাল হাওলাদার //নদী ভাঙনে ভিটেমাটি হারানো সীকিস্তি পরিবারের পাশে দাঁড়ালেন সড়ক সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
শনিবার, ২২ আগস্ট সন্ধ্যা ৬টায় মেহেন্দীগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তেতুলিয়া নদীর পাড়ে গিয়ে ২২০ জন সীকিস্তির মাঝে মাথাপিছু ৫০ কেজি হারে চাল বিতরণ করেন তিনি।
সন্ধ্যার আঁধারে মোবাইলের টর্চের আলোয় চলে এই ত্রাণ কার্যক্রম। চালের বস্তা নিজ হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।
ত্রাণের পর নদীর পাড়ে পড়ে থাকা তেরপালের উপর বসে সীকিস্তিদের কথা শোনেন তিনি। ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ-মাদ্রাসা হারানো মানুষের কষ্টের কথা নীরবে শোনেন।
এসময় রাজিব আহসান বলেন, এই এলাকায় আপনাদের সাথে আমারও জমি নদীতে বিলীন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের হিজলা-মেহেন্দীগঞ্জের কথা মনে রেখেছেন। নদী ভাঙন রোধে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে।
ভোলার সাথে হিজলা-মেহেন্দীগঞ্জের সড়ক সংযোগ। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছে, স্টিমারঘাট থেকে মহিষা পর্যন্ত ব্রিজ নির্মাণ।প্রতিমন্ত্রী বলেন, "দুই মাসে আমি এই এলাকায় চারবার এসেছি। চোখের পলকে তলিয়ে যাচ্ছে বসতভিটা। আমরা আপনাদের পাশে আছি।"
চলতি বর্ষায় তেতুলিয়ার ভাঙনে জালিরচর ও মিঠুয়ার হাজারো পরিবার এখন বাস্তুহারা।
বিতরণকালে উপস্থিত ছিলেন ইউএনও মোঃ রিয়াজুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দীন পিপলু, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, ও মেহেন্দিগঞ্জ পিআইও অফিসের উপসহকারী প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান বিপ্লব'সহ স্থানীয় নেতৃবৃন্।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.