প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৪:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ৪:৩০ এ.এম
মেহেন্দিগঞ্জ ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়নে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
মেহেন্দিগঞ্জ উপজেলার ১২নং দরিচর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ'র সাংগঠনিক সম্পাদক বাচ্চু দেওয়ান'র সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। সঞ্চালনায় ছিলেন ও ৭নং ইউপি সদস্য মোশাররফ আখন, শফিক হাওলাদার,র উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসুর্চীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে দরিচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শাহাদাত বাশিকি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও সকাল ১০টায়
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য সাবেক চেয়ারম্যান জনাব আবদুল কাদের বয়াতি, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য দুলাল বেপারি বীর মুক্তিযোদ্ধা কুদুছ সিকদার। আরো অন্য অন্য নেতাকর্মী কে উপস্থিত ছিলেন।
এ সময় ১৯৭৫ সালের ১৫ই আগস্টে জাতিরজনক বঙ্গবন্ধু সহ শাহাদাত বরনকারী সকলের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন দরিচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওলানা সোবাহান।
দোয়া মোনাজাত শেষে কাঙ্গালী ভোজ বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.