প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২২, ৭:০৬ এ.এম
মেহেন্দিগঞ্জ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, আবুল হাসেম//
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুস্টিত হয়েছে।
এ সভায় উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন'র সভাপতিত্বে ও পৌর শাখার নেতৃবৃন্দদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন জমদ্দর।
এ সময় আরও বক্তব্য রাখেন: উপজেলা বিএনপির সদস্যগণ, উপজেলা যুবদল ও পৌর শাখা যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ , সদস্য সচিব জুবায়ের মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহিন হাওলাদার,পৌর স্বেচ্ছাসেবক আহবায়ক আমিনুল ইসলাম সিপন, সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন, ‘দ্রব্যমূল্যের উর্দগতির কারনে সাধারণ মানুষ আজ দিশেহারা লাগামহীন মূল্যবৃদ্বির কারনে জনজীবন আজ বিপর্যস্ত আর এরই ধারাবাহিকতায়, দেশব্যাপি আন্দোলনের পাশাপাশি
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায় কামনা করেন ও নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দোয়া মোনাজাত শেষ করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.