প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২:২৯ পি.এম
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইশার শুভেচ্ছা বিনিময়।

নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব কার্যকরি পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন'র শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। সোমবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নিজেস্ব কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক এইচ এম আল-আমিন এর নেতৃত্বে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মেহেন্দিগঞ্জ'র একটি প্রতিনিধিদল মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এহসান রেজা জিতু, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম খান, দপ্তর সম্পাদক মোঃ সম্রাট হোসেন সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এই শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ (শিপন সিকদার), সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈল, পৌর সভাপতি মোঃ কাওছার আলম সহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সেবামূলক ও রাজনৈতিক কর্মকান্ড প্রচারের মাধ্যমে মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.