প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ৬:২০ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ৫:৪০ পি.এম
মেহেন্দিগঞ্জ পৌর মেয়রের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান এর রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার সকল কাউন্সিলরদের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভার কার্যালয়ে এই উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে কোরআন খানী দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পাতারহাট উত্তর বাজার জামে মসজিদের মোহতামিম মাওলানা আব্দুল্লাহ উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন। অংশগ্রহণ করেন আ'লীগ নেতা শিক্ষক আশরাফুল আলম মিনু, প্যানেল মেয়র নুরুল হক জমদ্দার, কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, কাউন্সিলর এস এম শাহজাহান সোহেল মোল্লা, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর সোয়েব হোসেন সোহরাব, কাউন্সিলর মোঃ সাইদুর রহমান মনির, সংরক্ষিত কাউন্সিলর রাশিদা বেগম বিউটি ও রোকসানা মহিউদ্দিনসহ পৌর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান'র করোনা পজিটিভ হওয়ায় তিনি ঢাকায় একটি মেডিকেলে চিকিৎসাধিন আছেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.