মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক// গোপন সংবাদের ভিত্তিতে যোগদানের দ্বিতীয় দিনেই চমক দেখালেন মেহেন্দিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মমিন উদ্দিন।
নিজে নেতৃত্ব দিয়ে অভিযান পরিচালনা করে চাষকৃত গাঁজা গাছ সহ আটক করলেন এক মাদক ব্যবসায়ীকে। ৫০০ গ্রাম গাঁজা ও গাজার ১৩টি গাছসহ একাধিক মাদক মামলার আসামি মোঃশামিম রাড়ী (২৮) গ্রেপ্তার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১১টার৩০ মিনিট'র দিকে আটককৃত ওই ব্যক্তির নাম শামীম রাড়ী( ৩০) সে মেহেন্দিগঞ্জ চানপুর ইউনিয়নের চরখাগকাটা গ্রামের শফিজল রাড়ীর ছেলে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিন উদ্দিন'র নেতৃত্বে অভিযুক্ত শামীমকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
এসময় শামীমের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা,ও গাজা বিক্রির নগদ ১,৩০০ টাকা এবং নিজ বাড়ির পাশে চাষকৃত ১৩ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার শামিম রাড়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। একাধিক মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।
মেহেন্দিগঞ্জ থানার নব যোগদান কৃত ওসি জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.