মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ জুন ২০২৬, রবিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কালিকাপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আসামি আহম্মদ আলীকে তার নিজ বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়। তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আহম্মদ আলী, পিতা: মৃত হোসেন আলী বেপারী, মাতা: আনোয়ারা বেগম। তার স্থায়ী ঠিকানা: কালিকাপুর, মেহেন্দিগঞ্জ পৌরসভা, ৫ নং ওয়ার্ড, থানা: মেহেন্দিগঞ্জ, জেলা: বরিশাল।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, দীর্ঘদিন ধরে আহম্মদ আলী এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন থানা কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.