প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২০, ২:১৬ এ.এম
মেহেন্দিগঞ্জে শারিরীক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান।
![]()
আবুল হাসেমঃ
যার যন্ত্রনা, সেই বুঝে।
শারীরিক প্রতিবন্ধী কোন অভিশাপ নয়, ইহা একটি রোগ। মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা দপ্তরের তরফ থেকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ০৮ নং ওয়ার্ডের শারিরীক প্রতিবন্ধী তাইয়েব(১১) বছর কে হুইল চেয়ার প্রদান করা হয়।
হুইল চেয়ার প্রদান করেন মেহেন্দিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান।
হুইল চেয়ার প্রদান কালে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে, সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান, মেহেন্দিগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বয়াতী, বিজয়ের আলো টেলিভিশন এর সহঃ জেলা প্রতিনিধি আবুল হাসেম ও তাইয়েব'র মা সান্তনা বেগম।
হুইল চেয়ার প্রদান কালে সমাজসেবা অফিসার মাহামুদুল হাসান বলেন, অসহায় ও প্রতিবন্ধীদের পাশে সরকারি সহয়তা নিয়ে দাড়াতে পেরে স্বাচ্ছন্দ্যেবোধ করছেন এবং সমাজের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গের নিকট আহবান করেন এদের সহযোগিতা করার জন্য পাশে দাড়াতে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.