প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২২, ১:২৩ পি.এম
মেহেন্দিগঞ্জে লাঠিয়াল বাহিনীর উৎপাতে থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ০১ ওয়ার্ডের বাসিন্দা সোহরাব কবিরাজের উপর লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র সহ হামলা করেন। সরকারি খাস বন্দোবস্তকৃত জমি নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধের এক পর্যায়ে গত ৩০ মার্চ আনুমানিক ১২ঃ৩০ মিনিটে ১০/১২ জন লোক এসে সোহরাব কবিরাজের নিকট দুই লক্ষ টাকা চাদা দাবী করে। চাদা দিতে অস্বীকার করলে এলাকা থেকে তাড়িয়ে দেয়া, মাছ ও গাছপালা লুটপাট করার হুমকি দেয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সোহরাব কবিরাজের উপর সন্ত্রাসী হামলা চালায়।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, সোহরাব কবিরাজের উপর সন্ত্রাসী হামলা চালায় ০১।সোহরাব খান(৪৫), পিতাঃ মৃত ফজলুল করীম খান ০২। আঃ কাদের খান(৫৫) পিতাঃমৃত তোফেল খান, ০৩। শহীদ খান(৫৫) পিতাঃ মৃত ফজলুল করীম খান, ০৪। স্বপন খান(৪৫) পিতাঃ তোফেল খান, ০৫। হোসেন খান (৩০) পিতাঃ শফি খান, ০৬। আঃ জলিল খান (৬০) পিতাঃগোলাম আলী খান, ০৭। খলিল খান (৫৫) পিতাঃ গোলাম আলী খান সহ আরো কয়েকজন।
ঘটনার বিবরণে উল্লেখ করেন চাদা দিতে অস্বীকার করলে ০১ নং ওয়ার্ডের গুচ্ছগ্রামের পুকুরে জাল ফেলে প্রায় ৫০,০০০/- টাকার মাছ ও বিভিন্ন প্রজাতির ১৫,০০০/- টাকার গাছপালা কেটে নিয়ে যায় এবং গরু কেনার জন্য লুঙ্গির মধ্যে থাকা নগদ ৮৫,০০০/- টাকা লুটপাট কিরে নিয়ে যায়।
ঘটনার বিবরণ জানতে সোহরাব কবিরাজ কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমারে সরকার গুচ্ছগ্রামে ঘর দিছে কিন্তু সোহরাব খান ও তার সঙ্গীরা সেই জমি তাদের বলে দাবী করে এবং বিভিন্ন সময় ঘড় ছাড়ার জন্য হুমকি দেয়, গত ৩০ তারিখ আমারে মারছে আর নগদ ৮৫,০০০/- টাকা নিয়া গেছে ও মাছ ধইররা লইয়া গ্যাছে।
আমি সরকারের কাছে বিচার চাই আর ইউএনও স্যারের কাছে অভিযোগ দিছি।
উক্ত ঘটনার সত্যতা যাচাইয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,আমি এখনো অভিযোগ হাতে পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.