প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২১, ১২:০০ পি.এম
মেহেন্দিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, ৩৮০০০ টাকা অর্থদণ্ড।

বিশেষ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা, ৩৮০০০ টাকা অর্থদণ্ড,
আজ (01/80/2021) বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বাজারে বিভিন্ন পোল্ট্রি ফিডের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে পশুখাদ্য বিপণনের লাইসেন্স না থাকায় ৫ (পাঁচ ) জন ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হোসেন মাসুদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের ভিন্ন ভিন্ন অভিযানে ক্ষেত্রভেদে আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জনাব প্রকাশ বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব ভিক্টর বাইন।
এছাড়া অভিযানে আইন-শৃংখলা রক্ষাসহ সার্বিক সহযোগিতা করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ,
মোবাইল কোর্ট শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহাদাত হোসেন মাসুদ জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে মর্মে আশ্বাস প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.