মেহেন্দিগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে, আটক ৮
-
আপডেট সময় :
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
-
২৬৯
০ বার সংবাদটি পড়া হয়েছে

আবুল হাসেম, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে মেহেন্দিগঞ্জের নদীতে ইলিশ ধরার সময় আট জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় । নিষেধাজ্ঞার চতুর্থ দিন গত (১০ই অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেঘনাসহ বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করেন।
কালিগঞ্জ নৌ পুলিশ ফাড়ি মেহেন্দিগঞ্জ, বরিশাল এর আওতায় ভাসানচর দড়িচর খাজুরিয়া ইউনিয়ন এ অস্নায়ী নৌ পুলিশ ক্যাম্প এর এসআই প্রসেনজীত দেবনাথ এর নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ রাএীকালীন ডিউটিকালে ১০ জনকে আটক করে, তার মধ্যে ২জনেকে বয়স না হওয়া সাধারণ ক্ষমা করে ৮জনকে জেল হাজতে পাঠান।
দরিচর খাজুরিয়া ইউনিয়নের মাঝের চর নৌ ক্যাম্পের এস আই প্রসেনজিত দেবনাথ’র নেতৃত্বে উপজেলা নির্বাহি অফিসার মোঃ নুরুন্নবী উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন, কালীগঞ্জ নৌ-পুলিশ ষ্টেশন ইনচার্জ মোঃ ফারুক হোসাইন, মেহেন্দিগঞ্জ।
প্রসেনজিত দেবনাথ,যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে জেলে কামাল হাওলাদার, (২২) মিরাজ মাতুব্বর (৩০) সিরাজ মাতুব্বার (২৫) ফয়সাল হোসেন (২০) জাহাঙ্গীর হোসেন (২৫)আবদুল কাদের খান (৬০) রুবেল সিকদার (৩০) কে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতে আটক জেলেদের (১) এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী। অভিযানের সময় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জাল ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মোঃ কামাল হোসেন বলেন, নিষিদ্ধ সময়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড, নৌপুলিশ, থানা পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুন্নবী বলেন, অভিযান অব্যহত রয়েছে, যে কোন মূল্য ইলিশের উৎপাদন বাড়াতে ডিম ছাড়া ও প্রজনন নিশ্চিত করতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে রয়েছেন মেহেন্দিগঞ্জের প্রশাসন।
Like this:
Like Loading...
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply