প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২১, ৫:৫৬ এ.এম
মেহেন্দিগঞ্জে ডায়রিয়া আক্রান্ত ও করোনায় কর্মহীনদের পাশে সার্জেন্ট মাঈন উদ্দীন

বিশেষ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জের ৩টি ইউনিয়নে ডায়রিয়া আক্রান্ত ও করোনায় কর্মহীনদের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নিয়মিত চিকিৎসা সামগ্রী ও ত্রাণসামগ্রী বিতরণ করে চলেছে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সমাজ সেবক মোঃ মাঈন উদ্দিন।
উপজেলার ৮ নং চরগোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান মাইন উদ্দিন মানবতার ডাকে সাড়া দিয়ে গত ২-৩ দিন যাবৎ চরগোপালপুর, জাঙ্গালিয়া ও শ্রীপুর ইউনিয়নের সংকটময় সময়ে ডায়রিয়া আক্রান্তদের বিনামূল্যে কলেরা স্যালাইন'র ব্যবস্থা করেন। এর আগে চরগোপালপুর ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, নগদ অর্থ বিতরণ, এবং পরিস্কার পরিচন্নতার জন্য স্প্রে মেশিন বিতরণ করেছিলেন।
একাধিক মসজিদ উন্নয়নে অর্থ সহায়তা দিয়েছেন। সদ্য বিনামূল্যে চিকিৎসাসেবার অংশ হিসাবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে কলেরা স্যালাইন বিতরণ করেন। নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার গরীব অসহায় ও দুস্থ রোগীদের জন্য স্যালাইন'র ব্যবস্থা করেন।

এলাকার কোন ব্যক্তি ডায়রিয়া দেখা দিলে বিনামূল্যে স্যালাইন এর জন্য নাসির মেম্বার (+8801759895740) এর সাথে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন l ওই ইউনিয়নের হাজী আব্দুস সাত্তার রাড়ির সুযোগ্য সন্তান অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মাঈন উদ্দিন সমাজ সেবায় অবদান রাখায় খুশি স্থানীয়রা। তারা ওই পরিবারের জন্য মন খুলে দোয়া করছেন।
মাইন উদ্দিন বলেন, ‘করোনা মহামারিতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনি মানবতার ডাকে সাড়া দিয়ে অতীতের ন্যায় এবারও মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে, ভবিষ্যতেও আমি এভাবেই পাশে থাকবো।’ ভবিষ্যতেও গণমুখী কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.