প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৯:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২২, ৬:১৪ এ.এম
মেহেন্দিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত!

আবুল হাসেম//
‘হাতের পরিছন্নতায় এসো সবাই এক হই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (২৬ অক্টোবর) সকালে আলোচনা সভা, র্যালি ও হাত ধোয়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।

হাত ধোয়া প্রদর্শনীতে হাত ধোয়ার কৌশল পর্যবেক্ষণের পর উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী এর সভাপতিত্বে জনস্বাস্থ্য ও প্রকৌশলি অফিসার মোঃ মামুন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ, কে, এম মাহফুজুল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম ভুলু, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে'র ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির হোসেন, উপজেলা পল্লি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন, উপজেলা সহকারী কৃষি অফিসার কায়সার আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.