মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক // 'রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেন্দিগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ পালন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট ) বিকাল ০৪ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম হাসান খান"র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস কর্মকর্তা আবুল বাশার (অঃদাঃ), মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক জমাদ্দার, জাতীয় মৎসজীবি সমিতির মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার আহবায়ক সৈয়দ মোঃ শামীম, মৎস খামারী আব্দুল মালেক, মৎস শিকারী সুজন গোলদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান বাড়াতে মৎস চাষী ও জেলেদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী, জেলে, জনপ্রতিনিধি, বিভিন্ন মৎস সংগঠনের নেতৃবৃন্দ, মেহেন্দিগঞ্জে প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষীকে জাতীয় মৎস্য সপ্তাহের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস দপ্তরের ক্ষেত্র- সহকারী মোঃ মনির হোসেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.