ফয়সাল হাওলাদার // ৫ আগষ্ট গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা -পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম, সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা,পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু , উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন ,সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক আমিনুল ইসলাম শিপন,সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন,উত্তর জেলা মহিলা দল আহবায়ক চৌধুরী শরীফা নাসরিন, উপজেলা মহিলা দল আহবায়ক জীবন নাহার বেগম,উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ,সদস্য সচিব যুবায়ের মাহমুদ,পৌর ছাত্রদের আহবায়ক তরিকুল ইসলাম'সহ নেতৃবৃন্দ।

বক্তার বলেন, আজ সেই ঐতিহাসিক দিন। ৩৬ জুলাই নামে প্রজন্মের পর প্রজন্ম এই দিনটি বেঁচে থাকবে বাংলাদেশের ইতিহাসে। ২৪" র ৫ আগষ্ট ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছরের ঘুম-খুন, হামলা-মামলা, হত্যা নির্যাতনের অবসান ঘটে। জুলাই গণঅভ্যুত্থান একক কোন দলের নয়,ফ্যাসিস্ট বাদে দেশের সকল গণতন্ত্রকামী জনতার দীর্ঘ আন্দোলন সংগ্রামের চুড়ান্ত ফসল এটা। বিএনপির হাজার হাজার নেতাকর্মী এবং তাদের পরিবারের আত্মত্যাগের কারনেই আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে আজ সবাই একত্রিত হতে পেরেছি। জুলাই আন্দোলনের মহানায়ক আজকের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
বক্তারা আরো বলেন, সবাই সাজাক দৃষ্টি রাখতে হবে কোনো ভাবেই যেনো দেশের রাজনীতিতে আবার ফ্যাসিবাদের আভির্বাব না ঘটে।
পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.