মেহেন্দিগঞ্জ টাইমস নিউজ ডেস্ক//মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ গ্রামের গত ১৭ জুলাই বিকেলে অ্যাডভোকেট মোঃ রিপন এর উপর হামলার ঘটনায় এজাহারনামীয় ৩জনকে আটক করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ১নং আসামি আলী হোসেন বয়াতি,
২ নং আসামী হানিফ বয়াতি ও ৩ নং আসামী মিজানুর বয়াতি।
গোপন সংবাদ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আটক করতে সক্ষম হয় বলে সংবাদ মাধ্যমকে জানান মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন।
আজ ০৩/০৮/২০২৬ সোমবার তাদেরকে আটক পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য ধরে রাখতে প্রতিপক্ষের লোকজন এ্যাড, রিপনের উপর এই হামলার ঘটনা ঘটায়৷ এমন কি মধ্য যুগিয়ে বর্বরতাকে হার মানিয়ে ড্রিল মেশিন দিয়ে তার দু'পাসহ শরীরের একাধিক জায়গায় ছিদ্র করে দেয়।
বাকি আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.