প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৮:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৩, ৭:০৩ পি.এম
মেহেন্দিগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন’র অফিস উদ্বোধন। !

নিজস্ব প্রতিবেদক //
মেহেন্দিগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রেজিঃ নং বি ১৯৭১ এর নতুন অফিস কার্যালয় উদ্বোধন করা হয়েছে। পাতারহাট বন্দরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন অবস্থিত অফিসটি বুধবার রাত ৮ টার সময় বেশ জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও আনন্দ টেলিভিশন'র মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মোঃ তাজেম আলী লিটন
উদ্বোধন উপলক্ষে দোয়া মিলাদ, কমিটির সদস্যদের পরিচিতি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আবু্ল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাংবাদিক মো: স্বপন হাওলাদার, কার্যকরী পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন রাড়ী, সহ সভাপতি ইব্রাহিম হোসেন সরদার, সহ-সাধারণ সম্পাদক মো: আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো; মামুন হোসেন, অর্থ সম্পাদক রাসেল রাঢ়ী, প্রচার সম্পাদক মো: সাদ্দাম হোসেন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা শ্রমিকদের সুখে দুঃখে শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করেন। বলেন মেহনতী নির্মাণ শ্রমিকরা আমাদের ভাই। তাদের যেকোন সমস্যা সমাধানে আন্তরিক থাকবো। শ্রমিকদের ন্যায্য মজুরী ও তাদের সুযোগ সুবিধা বৃদ্ধিকল্পে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। মানুষের টেকসই স্থাপত্য নির্মাণ করার লক্ষ্যে নির্মাণ শ্রমিকদের দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহব্বান জানান।
এছাড়াও মেহেন্দিগঞ্জে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর উপদেষ্টা ও কার্যকরী কমিটির একাধিক পদে রদবদল আনা হয়। কমিটি, শ্রমিকদের স্বার্থ উদ্ধার ও তাদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত কর
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.