প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৬, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২১, ১০:১১ এ.এম
মেহেন্দিগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীদের নতুন আতংকের নাম ইউএনও শাহাদাত হোসেন মাসুদ।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
আজ বুধবার ৯নংজাঙ্গালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড দক্ষিণ শিন্নিরচর নদী থেকে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত দুইটি ড্রেজার ও কিছু পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করেন তিনি । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেন্দিগঞ্জ উপজেলার ইউএনও শাহাদাত হোসেন মাসুদ এই আদালত পরিচালনা করেন। এর আগে ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর জানতে পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। তবে ড্রেজারের মালিক কে তা জানা যায় নি। এবিষয়ে নির্বাহী কর্মকর্তা জানান, মেহেন্দিগঞ্জে ভাঙনরোধ ও সাধারন মানুষের স্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এর আগেও একাধিক অভিযান পরিচালনা করে ড্রেজার আটক করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করেছিলেন এই ইউএনও। ইতিমধ্যে বর্তমান ইউএনওর আতংকে অবৈধ বালু উত্তোলন অনেকটা কমে আসছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.