আবুল হাসেম //মেহেন্দিগঞ্জের সন্তান আরিফ হোসেন অনন্য দীর্ঘদিন যাবত ঢাকা যাত্রাবাড়ী থানাধীন ৬২ নং ওয়ার্ডে ছাত্র রাজনীতি থেকে তিলে তিলে গড়ে ওঠা এক নেতৃত্ব আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ।
রাজপথের অকুতোভয় বীর, যিনি ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার রক্তচক্ষু উপেক্ষা করে, প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা পালন করেছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশের জন্য সর্বোচ্চটা দিয়েছেন, রাজপথ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার সব সময় যিনি একটিভ ছিলেন,ও জুলাই আন্দোলনের যাত্রবাড়ী সম্মুখ সারিতে থেকে সর্বোচ্চ লড়াই ও ভূমিকা পালন করেছেন তার নাম আরিফ হোসেন অনন্য।
জুলাই যুদ্ধা হয়ে জুলাইয়ের ময়দানে নিজেকে বিলিয়ে দিয়েছেন, ১৬ জুলাই যাত্রাবাড়ী থানা ছাত্রদল'র প্রধান ভুমিকায় যিনি ছিলেন যাত্রাবাড়ী থানা ছাত্রদলের অন্যতম "যুগ্ম আহবায়ক " ও যুগ্ম সাধারণ সম্পাদক " ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, যুগ্ম আহবায়ক " জিয়া সাইফার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ, মেহেন্দিগঞ্জে'র কৃতি সন্তান আরিফ হোসেন অনন্য।
যিনি যাত্রাবাড়ী থানা ছাত্রদলের নেতৃত্ব দিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে ১৬ জুলাই কাজলা হাইওয়ে রাস্তা অবরোধ করে রেখেছিলেন, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীতে ভূমিকা রাখতে গিয়ে মৃ*ত্যু*র দ্বারপ্রান্ত থেকে বারবার যিনি ফিরে এসেছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন করতে গিয়ে যার অনেক কিছু ত্যা*গ করতে হয়েছে।
সেই পরিচিত মুখ মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান আরিফ হোসেন অনন্য কে নবনির্বাচিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করায় মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.