প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০২১, ৫:০৯ পি.এম
মেহেন্দিগঞ্জের নবাগত ওসির সাথে রিপোটার্স ইউনিটির মতবিনিময়

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জ থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম’র সাথে মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় অফিসার ইনচার্জের কক্ষে আয়োজিত চা চক্র ও মতবিনিময় সভায় ওসি মোঃ শফিকুল ইসলাম আইন শৃঙ্খলার আরও উন্নতির লক্ষে সন্ত্রাস ও মাদক নির্মূলে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্বক সহযোগিতা চান।
তিনি জনবান্ধব পুলিশ অফিসার হিসেবে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত সাংবাদিকরা সাধারণ মানুষ ও এলাকার স্বার্থে আইন শৃঙ্খলা তথা পুলিশকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনটির সভাপতি সাংবাদিক ইউসুফ আলী সৈকত, সিনিয়র সহ-সভাপতি আ ফ ম হাসান, সাধারন সম্পাদক মোঃ তাজেম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহীম মুন্সী,দপ্তর সম্পাদক ইউনুস খান আজাদ, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সদস্য হুমায়ুন কবির, দৈনিক একুশের সময়ের সম্পাদক রাজিব তাজ, দৈনিক একুশের সময়'র বার্তা সম্পাদক আবুল হাসেম, মোঃ ফয়সাল হাওলাদার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.