প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২১, ১২:৪১ পি.এম
মেহেন্দিগঞ্জের চরগোপালপুরের আ’লীগ নেতার মায়ের মৃত্যুতে হিমু খান’র শোক প্রকাশ

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি //
মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আবুল কালাম এর
মা মাসুরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার সকাল ৭টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দীন খান হিমু। মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.