প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৩:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২১, ৭:৩৮ এ.এম
বোয়ালখালী পৌরসভার তফসিল ঘোষনা, ভোটগ্রহন ১১ এপ্রিল
![]()
এম মনির চৌধুরী রানা //
বোয়ালখালী পৌরসভায় ১১ই এপ্রিল ভোটের দিন রেখে তফসিল ঘোষনা।সীমানা নির্ধারণসহ বিভিন্ন জটিলতায় প্রায় দেড় বছর মেয়াদ উত্তীর্ণের পর এই তফশীল ঘোষণা করা হলো।
গতকাল বুধবার (৩ মার্চ) নির্বাচন কমিশনের ৭৭তম সভা শেষে এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
নিবাচর্ন অফিস সূত্রে জানা যায়,
তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ মার্চ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ।
উল্লেখ্য, বোয়ালখালী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ২১ মে। এসময় বিএনপির প্রার্থী হাজি আবুল কালাম আবু মেয়র নির্বাচিত হন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.