প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২২, ১২:২৬ পি.এম
বোয়ালখালীতে ফের মহিষের আক্রমণে যুবক নিহত

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে মহিষের আক্রমণে পথচারী মো.গফুর (৪৫) নিহত হয়েছে।
আজ (১৯ ফেব্রুয়ারি) শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্টপুরা গুচ্ছগ্রাম বাজারে এ ঘটনা ঘটে।
নিহত গফুর একই এলাকার মৃত আবদুল বারেকের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পাহাড়ে গফুরের লেবু বাগান রয়েছে। সে লেবু বিক্রি করে সংসার চালান বলে জানা গেছে।
নিহতের ভাতিজা মো.আসিফ বলেন, দুপুরে গুচ্ছগ্রাম বাজারের পাইকারি লেবুর দোকানে সামনে আমার চাচাকে (গফুর) সামনে পেয়ে একটি মহিষ ঢুষ মারে। এতে মহিষের শিং তার পেট ও বুকে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিন্দিতা লোধ বলেন, দুপুর ২টা ২৫মিনিটের সময় গফুর নামের এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়েছে। তার বুক ও পেটে মারাত্মকভাবে জখম হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.