প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৯:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২২, ৯:১২ এ.এম
বোয়ালখালীতে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুরি খাল থেকে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীর নাম ফৌজিয়া ফারিহা রাফি (২২)।
সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও খরণদ্বীপ মুন্সীপাড়ার আনোয়ার আজিম মাস্টারের বাড়ির এটিএম আনসার উল্লাহর মেয়ে। আজ বুধবার সকাল ৯টায় ভারাম্ভা খালের বড়ুয়াপাড়া অংশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালীর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের বড় বোনের সঙ্গে স্বাভাবিকের মতো ঝগড়া হয় রাফির। ঝগড়ার পর রাগ করে ঘর থেকে বের হয়ে যায় সে। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে তাকে পায়নি।
পরে আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তার লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রীর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.