প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ৮:৪১ এ.এম
বরিশাল রেঞ্জের অক্টোবর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

আবুল হাসেমঃ
অদ্য ০৭-১১-২০২১ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনাব এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বরিশাল রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল রেঞ্জের অক্টোবর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের বেস্ট অফিসারদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।সনদপত্র গ্রহণ করেন, মেহেন্দিগঞ্জ থানার
এএসআই(নিঃ)/ জাগ জীবন দাস, মেহেন্দীগঞ্জ থানা, বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন।ও সকলের মাঝে
পুরস্কার বিতরন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ও বরিশাল জেলার এসপি মোঃ মারুফ হোসেন সহ অন্যান্য সকল জেলার এসপি মহোদরগন!
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার, কমান্ড্যান্ট আরআরএফ, বরিশাল, নৌ পুলিশ, বরিশাল অঞ্চল এর পুলিশ সুপারসহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.