প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২১, ২:২৯ পি.এম
বরিশাল নগরীতে ১ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ বিতরণ আগামীকাল
![]()
নিজস্ব প্রতিবেদক ::
বরিশাল নগরীতে ১ হাজার অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করবে জেলা প্রশাসন।
আগামীকাল ( মঙ্গলবার ২৭ এপ্রিল) সকাল ১১টায় নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে ত্রান বিতরন করবেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
জনপ্রতি ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন এবং ১ কেজি সয়াবিন তেল দেয়া হবে। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজরা) ৭০জনকে ৫ হাজার টাকা করে দেয়া হবে।
জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে এই সহায়তা দেয়া হচ্ছে। আগামীতে ও এই সহায়তা অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.