প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২১, ১০:৫১ এ.এম
বরিশাল জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার এস আই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম

আবুল হাশেমঃ
বরিশাল জেলার নভেম্বর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত । গত ২১/১২/২০২১ তারিখ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় জনাব মোঃ মারুফ হোসেন, পিপিএম,পুলিশ সুপার, বরিশাল জেলা মহোদয়ের সভাপতিত্বে বরিশাল জেলার পুলিশ সুপার কার্যালয়ে সভাকক্ষে নভেম্বর/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় বরিশাল জেলার বেস্ট অফিসারদের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করা হয়। বরিশাল জেলার দ্বিতীয় শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হন মেহেন্দিগঞ্জ থানার এসআই (নিঃ)/মোঃ শফিকুল ইসলাম। পুরস্কার বিতরণ করেন বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেনসহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গন। উক্ত অপরাধ সভায় এসপি মোঃ মারুফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোঃ আবদুর রব হাওলাদার সহ অন্যান্য পুলিশ ইন্সপেক্টর বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.