প্রিন্ট এর তারিখঃ মে ৩০, ২০২৬, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২২, ১:২২ পি.এম
বরিশাল উপকুলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে স্বারকলিপি প্রদান

অনলাইন ডেস্কঃ
আজ ১৮ জানুয়ারী ২০২২ তারিখ সকাল ১০.০০ টায় আভাস প্রশিক্ষণ কক্ষে বরিশাল উপকুলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের লক্ষে বরিশাল জেলা প্রশাসকের বরাবরে স্বারকলিপি প্রদান উপলক্ষে প্রস্তুতি সভা অনষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় তথ্য সম্মৃদ্ধ নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ৮টি প্রস্তাবনাসহ স্বারকলিপি প্রস্তুত করে সকলের স্বাক্ষরসহ স্বারকলিপি Freshwater Action Network-Bangladesh-এর পক্ষ থেকে আভাস এর নেতৃত্বে বরিশালের ৮টি উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালকের সমন্বয়ে সম্মিলিতভাবে বরিশাল ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার উপ-পরিচালক জনাব মোঃ শহীদুল ইসলাম (উপ-সচিব) এর কাছে জমা দেয় হয়েছে। স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আভাস এর নির্বাহী পরিচালক জনাব রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক জনাব কাজী জাহাঙ্গীর কবির, সিডিএস এর নির্বাহী পরিচালক জনাব জাহানারা বেগম স্বপনা, রান এর নির্বাহী পরিচালক জনাব মোঃ রফিকুল আলম, এইড অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মনির জামান, এবিসি ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব আব্দুস ছালাম, সান এইড এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান চৌধুরী এবং এলটিএন এর সমন্বয়কারী জনাব ফরিদা ইয়াসমিন মিল্কী। অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন প্রজেক্ট অফিসার নাসরিন খানম এবং মোঃ আলি আহসান।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.