প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ৯:০২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২১, ১১:৩৮ এ.এম
বরিশালে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ::
হিজলায় আলোচিত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামী আতাউল্লাহকে আটক করে র্যাব।
জানা যায়, বরিশাল র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ান ৮ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরিয়তপুরের গোসারহাট থানা থেকে ধর্ষক আতাউল্লাহকে আটক করে।
গত ২০ তারিখ বেলা ১১ টার সময় স্কুলে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয় স্কুলছাত্রী। স্কুলে যাওয়ার পথে তাকে ফুসলিয়ে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। প্রচুর পরিমানের ব্লাডিং হওয়ার কারণে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে কর্মরত চিকিৎসকরা।
এ ঘটনাটি বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে প্রশাসনের কর্মকর্তা মাঠে জোরালো ভুমিকা পালন করেন। তার ধারাবাহিকতায় ২২ তারিখ রাত ১২ টার সময় ধর্ষক আতাউল্লাহকে আটক করে। পরে আতাউল্লাহকে র্যাব হিজলা থানা পুলিশকে সোপর্দ করে।
আটকের বিষয়টি হিজলা থানার পরিদর্শক তারিক হাসান রাসেল স্বীকার করে বলেন- আমরা ধর্ষক আতাউল্লাহকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করেছি।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.