প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২১, ২০২১, ১২:৫৩ পি.এম
বরিশালে নৌবাহিনীর যুদ্ধজাহাজের উন্মুক্ত প্রদর্শনী

লিটন বাইজিদঃ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে বাংলাদেশ নৌ বাহিনীর আয়োজনে যুদ্ধ জাহাজ 'বানৌজা বরকত' প্রদর্শনী করা হয়েছে।
রবিবার ( ২১ নভেম্বর ) দুপুর ২ টায় এ জাহাজটি প্রদর্শনী করা হয়। জানা গেছে, ২ টা থেকে বিকেল ৫ টা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। এসময়ে দর্শনার্থীরা বিনামূল্যে পরিদর্শন সহ 'বানৌজা বরকত' জাহাজের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জাহাজ সম্পর্কে বিভিন্ন বিষয়ে ধারনা নিতে পেরেছে দর্শনার্থীরা।
বানৌজা বরকত জাহাজের অধিনায়ক এম. সোহেল রানা জানান, জাহাজটি প্রদর্শনীর জন্য গতকাল শনিবার খুলনার তিতুমীর নৌঘাঁটি থেকে বরিশালে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, বানৌজা বরকত ৪ আগস্ট ১৯৯৬ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়। এর পর থেকেই বাংলাদেশের জলরাশি ও সার্বভৌমত্ব রক্ষায় এক বিশেষ ভুমিকা পালন করে আসছে। এছাড়া বহিঃবিশ্বের বিভিন্ন দেশের সাথে অপারেশনাল ও প্রশিক্ষন মুলক কর্মকান্ডেও অংশগ্রহণ করে। জাহাজটিতে রয়েছে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক দুইটি ৩৭ মিলিমিটার শিপস বর্ন অটোমেটিক নেভাল গান, ২টি টুইন ব্যারেল, ২৫ মিলিমিটার গান এবং বিভিন্ন প্রকারের মাইন। বানৌজা বরকত সফলতার সাথে বাৎসরিক সমুদ্র মহড়া ২০২১ এ এক বিশেষ ভুমিকা পালন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। বনৌজা বরকত অপারেশনাল কর্মকান্ডের তন্মদ্যে অপারেশন ট্রেজারশিল্ড, অপারেশন নির্মুল, জাটকা নিধন প্রতিরোধ অভিযান, মা ইলিশ সংরক্ষন অভিযান, বিশেষ কম্বিং অপারেশন, স্কোয়াড্রন, ওয়ার্ক আপ, টিজি ওয়ার্কআপ, সী এক্সারসাইজ প্রোগ্রাম ও ঘুর্নিঝড় পরবর্তী সার্চ এং রেসকিউ অপারেশন। এছাড়াও বানৌজা বরকত অপারেশনাল কর্মকান্ডের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় সেবায় ঘুর্নিঝড় পরবর্তী সময়ে উপকুল এলাকায় ও করোনা ভাইরাসের মহামারীতে ত্রান বিতরনেও সহায়তায় সক্রিয় ছিল। এতে সর্বমহলে প্রশংসার কুড়িয়েছে বানৌজা বরকত।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.