প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২১, ৯:৪৩ এ.এম
বরিশালে কালবৈশাখী ঝড়ের তান্ডব শুরু

নিজস্ব প্রতিবেদক::
বরিশালে কালবৈশাখী ঝড় শুরু।
বরিশালসহ সারা দেশে আজ (০৯ মে) কালবৈশাখী ঝড় হতে পারে। রোববার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা থাকছে।
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।’
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.