প্রিন্ট এর তারিখঃ জুন ২৫, ২০২৬, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২১, ১২:৩৫ পি.এম
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে হিজলায় প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ ও মানববন্ধন।

নোমান হোসেন ( রোমান) //
প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় হিজলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার পৃন্ট মিডিয়া রিপোর্টার্স ও ইলেকট্রিক মিডিয়ার সকল সাংবাদিক বৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা প্রথম আলোর সিনিয়র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এবং অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তদন্ত করে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বলেন দুর্নীতিবাজরা আজ সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরেনি এই দুর্নীতিবাজরা দেশ ও জাতির টুটি চেপে ধরেছে। কাজেই এই দুর্নীতিবাজ আমলাদের লাগাম এখনই টেনে ধরা উচিত।
ওরা একজন অনুসন্ধানি সিনিয়র সাংবাদিককে হেনস্তা করে সাংবাদিক সমাজের ভিতর ভয় ঢুকিয়ে দিতে চেয়েছিল।যাতে ওদের দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে ভবিষ্যতে কেউ সাহস না পায়। কিন্তু আমি বলব ওই দুর্নীতিবাজ আমলারা রোজিনাকে হেনস্তা করে ভয় না, আমাদের সাংবাদিক সমাজের ভিতর আরো সাহস সঞ্চার করেছে।
কাজেই আমি সাংবাদিক হিসেবে জোর দাবি জানাচ্ছি এই দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে সরকার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অবিলম্বে রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দিবে। নইলে এই মানববন্ধন কর্মসূচি ভবিষ্যতে ভয়ঙ্কর আন্দোলনের রূপ নিবে এসকল লুটেরা দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হিজলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রেমজীত লাল দাস,সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নুরুল আলম রাজু, ফরিদ উদ্দিন চৌধুরী, পলাশ দাশ,নুরনবী,মিলন,আব্দুল হামিদ, মাহবুবুল হক সুমন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.