
মাহমুদুল হাসান ফরিদ //মেহেন্দিগঞ্জের ঐতিহ্যবাহী আরবি বিদ্যাপিঠ পাতারহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মোঃ আবদুল হামিদের অবসর গ্রহন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুস শাকুরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক, অভিবাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,পিছিয়ে পড়া মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নে প্রধান ভূমিকা রেখে গেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার পথ ধরে মরহুমা বেগম খালেদা জিয়া এই শিক্ষা ব্যবস্থাকে আরো একধাপ এগিয়ে নিয়েছেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও এই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নতির শিখরে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন, এই মাদ্রাসার কোনো শিক্ষার্থী যখন মেডিকেলে কি’বা বুয়েটে চান্স পাবে তখনই আমরা বুঝবো এই মাদ্রাসাটির হারানো ঐতিহ্য ফিরে আসছে। আর এই লক্ষকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যেতে হবে।
পরে মাদ্রাসার পক্ষ থেকে বিদায়ী ক্রীড়া শিক্ষক মোঃ আবদুল হামিদের হাতে একটি মানপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। পরিশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply