প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২১, ৮:১৪ এ.এম
পাটুরিয়া ঘাটে যানবাহন সহ ফেরিডুবি

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নং ঘাটে ফেরিডুবির ঘটনা ঘটেছে। আজ (২৭অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে শাহ আমানত সকাল ৯টা ৩৪ মিনিটে পণ্যবাহী ট্রাক ও কয়েকটি বাসসহ ফেরিটি উল্টে যায়।
এ সময় তিনটি ট্রাক নামলেও ১৭টি ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.