প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২২, ১:২১ পি.এম
পরিচ্ছন্ন হলো সরকারি গৌরনদী কলেজ

গৌরনদী প্রতিনিধি//
গৌরনদী: পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলস শ্রম দেওয়া স্বেচ্ছাসেবী ভিত্তিক তারুণ্যের প্ল্যাটফর্ম বিডি ক্লিন
পরিছন্নতা শুরু হোক আমার থেকে স্লোগানকে সামনে রেখে পরিছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিডি ক্লিন।
বৃহস্পতিবার সকালে বিডি ক্লিন গৌরনদী উপজেলা টিমের সাথে পরিচ্ছন্ন ও সচেতন মূলক কার্যক্রম অংশগ্রহণ করেন সরকারি গৌরনদী কলেজের উদার মনের মানুষ অধ্যক্ষ, মাহবুবুল ইসলাম ।
তিনি বলেন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গৌরনদী তথা বাংলাদেশকে পরিচ্ছন্ন রাখতে এ উদ্যোগ অবশ্যই একটি ভালো কাজ। পরিচ্ছন্ন কর্মীদের সাথে সমন্বয় করে এ কাজ করলে গৌরনদী পরিচ্ছন্ন থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সহ- অধ্যাপক জাকিয়া বেগম বলেন এটা খুবই মহৎ উদ্যোগ এবং মহৎ কাজ। এভাবে নিজ নিজ জায়গা থেকে পরিছন্নতা কার্যক্রমে এগিয়ে আসা উচিত ।
বিডি ক্লিন পরিবার সরকারি গৌরনদী কলেজ কর্তৃপক্ষ প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে ইভেন্ট কার্যক্রম শেষ করেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.