প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২১, ২:৪১ পি.এম
নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ব্যাস্ততায় টিউবওয়েল প্রতীক’র আমিনুল ইসলাম নবোরাজ।

আবুল হাসেম //
আসন্ন ৫নং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ধুলিয়া মধ্যেরচর ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমিনুল ইসলাম নবরাজ এর ( ডিপ টিউবওয়েল) পক্ষে গণসংযোগ করেন এলাকার জনগন।
আজ বিকেল ৪ ঘটিকায় মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড'র প্রচার প্রচরণা কালে সকল সাধারণ জনগন ও ভোটারেরা বলেন যে, এবারের নির্বাচন যদি অবাদ ও সুষ্ঠু একটি নির্বাচন হয়, তাহলে আমরা সবাই ভোট কেন্দ্রে গিয়ে ডিপ টিউবওয়েল মার্কায় ভোট দেবো।
তবে স্থানীয় জনগন ক্ষোভ প্রকাশ করে জানান যে, ভোট কেন্দ্রে যেনো যাওয়ার আগে আমাদের ভোট অন্য কেউ না দিয়ে দেয়, এবং কোন ধরনের অরাজকতার সৃষ্টি না হয়।
এ ব্যাপারে আমিনুল ইসলাম নবরাজ বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছেন এবং আমরা আশাবাদী, এবারের ভোট হবে একটি অবাদ ও সুষ্ঠু নির্বাচন। আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, নিজেদের ভোট নিজেরাই দিতে পারবেন ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.