প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৯, ২০২১, ১০:২১ এ.এম
না ফেরার দেশে সাংবাদিক তানজিমুন রিশাদ’র দাদা

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক তানজিমুন রিশাদ এর দাদা মোঃ আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন। স্বজনরা জানান, সোমবার ( ০৯ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া গ্ৰামে তার নিজ বাড়িতে তিনি বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন । তার এ মৃত্যুতে এলাকা জুড়ে যেন শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.