প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২২, ২:৪১ পি.এম
ধুলখোলা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
ধূলখোলার পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এর উপর হামলার প্রতিবাদে ধুলখোলা আলীগঞ্জ বাজারে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহনে মঙ্গলবার দুপুর ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের মাধ্যমে দাবি তোলা হয় অভিযুক্তদের বিচারের আওতায় আনার। মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন- লাঞ্ছিত হওয়া শিক্ষক সাইফুল ইসলাম, হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, শিক্ষক কামাল হোসেনসহ আরও অনেকে। প্রসঙ্গত,গত ২৯ ডিসেম্বর ওই শিক্ষককে অভিযুক্ত ছালাউদ্দিন ঢালীর নেতৃত্বে হাতের লাইট দিয়ে মারধর করার অভিযোগ। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ করেন ওই শিক্ষক।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.