প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২২, ২:৫৯ পি.এম
টিকার সনদ ছাড়া যেসব স্থানে যেতে পারবেন না !

অনলাইন ডেস্কঃ
করোনাভাইরাসের দুই ডোজ টিকা ছাড়া কোথায় কোথায় যাওয়া যাবে না তা জানিয়ে দিলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
এসব স্থানের মধ্যে রয়েছে- হোটেল-রেস্টুরেন্ট, শপিংমল।
দুই একদিনের মধ্যেই এই ধরনের ঘোষণা আসবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এছাড়া দুই ডোজ টিকা ছাড়া বিমান, ট্রেন ও লঞ্চেও ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছেন তিনি।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ডোজ টিকা নিলে যাওয়া যাবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার এই বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
প্রকাশক ও সম্পাদক : ফয়সাল হাওলাদার।
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ টাইমস ।। Mehendiganj Times. All rights reserved.